1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আ’লীগ নেতা খোকসার সাবেক ওসি’র বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুলতলায় দুটি হোটেলে ভোক্তা অধিকারের অভিযান পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে কর্মসূচি নির্ধারণ নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার প্রদান অমর একুশে বইমেলায় খুবির সাবেক শিক্ষার্থী রানা মাসুদের তিন বই ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত নড়াগাতীর প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড়

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন. কালিগঞ্জ : সোমবার ০৯ জানুয়ারি ২০২৬ সাতক্ষীরা জেলা পুলিশের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
সভার শুরুতে বিগত মাসের কার্যবিবরণীর সিদ্ধান্তসমূহ এবং সেগুলোর বাস্তবায়ন নিয়ে আলোকপাত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী। এরপর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের সুযোগ-সুবিধা ও সমস্যার কথা সরাসরি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার সদস্যদের বক্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। অবশিষ্ট সমস্যাগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও ব্যক্তিগত নির্দেশনা প্রদান করেন
পেশাদারিত্ব: সার্ভিস রুলস কঠোরভাবে মেনে চলে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।
আচরণ: সাধারণ জনগণের সাথে সবসময় বিনয়ী ও উত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
মেসের খাবারের মান উন্নত করা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান এবং ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে।
মৃতব্যয়িতা: রাষ্ট্রীয় সম্পদ বিশেষ করে বিদ্যুতের অপচয় রোধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কল্যাণ সভার এক পর্যায়ে কনস্টেবল/৩৭০ শেখ এমদাদুল আলমের স্বেচ্ছায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তাকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এছাড়া গত মাসে সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার।
অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব।
সহকারী পুলিশ সুপার (দেবহাটা ও তালা সার্কেল)।
পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু হোসেন।
জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ডিবি ও ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট