1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

খোকসা মোড়াগাছা -হাসিমপুর খাল খনন উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনেন। তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া ও খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। কেবিনেটের প্রথম বৈঠকেই কৃষকের ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। যে টাকার পরিমান ১৫’শো কোটি টাকারও বেশি । ৪ কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড চালু হয়েছে। আগামী পহেলা বৈশাখ কৃষি কার্ড বিতরণ করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দিলে তা পালন করে। বিএনপি’র উন্নয়নের সমতায় আপনারা যারা উপস্থিত আছেন সে যে দলেরই লোক হন না কেন প্রত্যেকেই উন্নয়নের অংশীদারি হবেন।

আজকের মোড়াগাছা – হাসিমপুরের খাল খননে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০০ হেক্টর কৃষি জমি উপকৃত হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠ পোষকতায় প্রতিটা মানুষের ভাগ্যের পরিবর্তনে বিএনপি রাজনীতি করে। কুষ্টিয়ার খোকসা মোড়াগাছা – হাসিমপুর খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি এ কথা বলেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় খোকসা মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্ছু মোল্লা, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার জসীম উদ্দিন বিপিএম বার, কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট সালাউদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ জামান ।

সমাবেশের পর মোড়াগাছা খালের মাঝে কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের শুভ উদ্বোধন ঘোষণা করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান । পরে খালের পাড়ে একটি ফলজ গাছ রোপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট