1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ মেশিন বিতরণ করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরে এডিপি’র অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন এ মেশিন বিতরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকৎসক এস এম আরজান আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চিকিৎসক মফিজুর রহমান ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, সাধারন সম্পাদক তাওহিদুর রহমান বাবু, স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ মোঃ কুতুব উদ্দিন, ফার্মাসিস্ট শিশির মজুমদার, ইসিজি টেকনিশিয়ান স্বর্ণা রানী ও নার্সিং সুপারবাইজার শান্তনা রানী দত্ত।
ইসিজি মেশিন বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট