1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নগরীতে দিবালোকে সাবেক ছাত্রদল নেতা খুন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নগরীর দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠ সংলগ্ন এলাকায় রাশিকুল আনাম রাশু (৩৬) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে খুন করেছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত রাশু ওই থানার দেয়ানা এলাকার জনৈক শরিফুল আনামের ছেলে। তিনি ছাত্রদলের দৌলতপুর থানা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এরপর তিনি যুবদলের রাজনীতিতে যুক্ত হন। তিনি ইট-বালুর ব্যবসা করতেন। তার বাবাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, ভিকটিম রাশু কল্পতরু মাঠের পাশে ইট-বালুর দোকানে ছিলেন। হঠাৎ হেলমেট পরিহিত তিন আততায়ী সেখানে এসে দোকানের ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করে- রাসু কোথায়? তখন রাসু বেরিয়ে আসা মাত্রই তার মাথা লক্ষ্য করে তারা কয়েক রাউণ্ড গুলি করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী উপ-পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুন দৈনিক জন্মভূমিকে বলেন, মরদেহের মাথায় তিনটি বুলেটের ক্ষত রয়েছে। ময়না তদন্ত শেষে সোমবার সন্ধ্যায় লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল হতে পিস্তলের তিনটি গুলির খোসা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতকদের শনাক্ত করে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট