1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় দীর্ঘ প্রতীক্ষিত ‘নাবার খাল’ পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ মার্চ সোমবার দুপুরে উপজেলার নাবার বিলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও প্রধান (মনিটরিং) মোঃ আঃ ছাত্তার গাজী।
বিএডিসির খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের ভৈরবঘাটা মৌজার হাড়িয়া নদী হতে ১২৬০ মিটার দৈর্ঘ্যের এই খালটি পুনঃ খনন করা হচ্ছে। যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ এই খনন কাজ পরিচালনা করছে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আঃ ছাত্তার গাজী ফলক উন্মোচন ও মাটি কাটার মাধ্যমে কাজের সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং বিএডিসির খুলনা জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান।
শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক পিনাকী সাধু, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক। এছাড়াও সাংবাদিক, মানবাধিকার কর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, খালটির খনন কাজ সম্পন্ন হলে নোয়াকাটীর বিল, নাবার বিল, হাউলির বিল ও ধোনার বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। এতে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষি ফসল ও মৎস্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বুলবুল আহমেদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট