1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

পাইকগাছায় ১৩৩ জন জেলের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : “মাছ ধরা হোক নিরাপদ, হাসি থাকুক প্রতিটি জেলের ঘরে।” জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রূপালি ইলিশ ও মাছের যোগান দেন। তাদের এই অক্লান্ত পরিশ্রমকে আরও নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ মার্চ সোমবার সকালে এডিপি’র (রাজস্ব স্থানান্তর) অর্থায়নে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে ১৩৩ জন সাহসী জেলের মাঝে বিতরণ করা হলো জীবন রক্ষাকারী সরঞ্জাম। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলের মাঝে লাইফ জ্যাকেটসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেন। বিতরণকালে ইউএনও বলেন, “জেলেরা আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। গভীর সমুদ্রে বা উত্তাল নদীতে মাছ ধরতে গিয়ে তারা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েন। তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেই উপজেলা পরিষদের এই বিশেষ উদ্যোগ। সঠিক সরঞ্জাম ব্যবহারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত সামগ্রী হাতে পেয়ে জেলেরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এসব সরঞ্জাম তাদের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াবে এবং দুর্যোগকালীন সময়ে জীবন বাঁচাতে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট