1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

পাইকগাছায় ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
পাইকগাছা প্রতিনিধি  : খুলনার পাইকগাছায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ’২৬ সোমবার  সকালে উপজেলা পরিষদ চত্বরে ২৫ জন অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধীর হাতে এসব হুইলচেয়ার তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হুইলচেয়ারগুলো বিতরণ করেন। এসময় তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক সহযোগিতা পেলে দক্ষ সম্পদে পরিণত হয়ে তারাও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অবদান রাখতে পারে। সরকারের এই উদ্যোগ তাদের চলাফেরার কষ্ট লাঘব করতে এবং তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। তাদের মধ্যে একজন জানান, এতদিন অন্যের ওপর নির্ভরশীল থাকতে হতো, এখন নিজের হাতেই কিছুটা চলাফেরা করা সম্ভব হবে। হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস প্রমুখ। উপকারভোগী প্রতিবন্ধীরা হুইলচেয়ার পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট