1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : রাজনৈতিক কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরাটা দারুণ হলো। ঘরের দর্শকদের সামনে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ তারা জিতে নিলো। একই সঙ্গে পরবর্তী লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল।
সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ১১ রানের জিতে সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতিও নিশ্চিত করে বাংলাদেশ।
আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‌্যাংকিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। পাশাপাশি স্বাগতিক আরেক দল নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা নবম দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। আপাতত সেই অবস্থানে উঠেছে তারা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে তারা এখন ৯ নম্বরে। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র‌্যাংকিংয়ের ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল কেবল ১।
পাকিস্তানের বিপক্ষে ৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। ২-১ এ জিতে তাদের পয়েন্ট এখন ৭৯। ৭৭ পয়েন্ট নিয়ে দশে নেমেছে ক্যারিবিয়ানরা।
সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট