1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

কালিগঞ্জে দুস্থদের ঈদসামগ্রী দিলো ‘রিপোর্টার্স ক্লাব’

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ রমজান) সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. জুয়েল হোসেন।

কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস.এ.এম আশিক, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, গান্ধুলিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল ইমরান, কুশলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুর রহমান প্রমুখ।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শেখ সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলী, কার্যনির্বাহী সদস্য এসএম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, মিয়ারাজ হোসেন, আরিফুজ্জামান রাজুসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দুস্থ পরিবারের মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী প্রদান করেছে জানিয়ে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন বলেন, ৪০ টি পরিবারকে সিমাই, চিনি, গুড়া দুধ, চাল, মসুর ডাল, আলু, পেয়াজ, লবণ ও সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট