1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

পাইকগাছায় ব্যবসায়ী রেজাউল মোড়লের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সহ-সভাপতি রেজাউল মোড়লের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আইনি সুরক্ষার জন্য পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে “এক্সিকিউটিভ নিউজ” নামের একটি ফেসবুক আইডি থেকে রেজাউল মোড়লের ছবি ব্যবহার করে একটি ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি প্রথমে তার চাচা লুৎফর রহমানের নজরে আসে। পরবর্তীতে তিনি ওই পোস্টের লিংক রেজাউল মোড়লকে পাঠালে বিষয়টি তার দৃষ্টিগোচর হয়।
পোস্টটি দেখে রেজাউল মোড়ল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।এ ঘটনায় তিনি গত ১৬মার্চ’২৬ পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন( যার নম্বর ৭৯৬)।এবিষয়ে রেজাউল মোড়ল বলেন, আমি দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
জিডির তদ্ন্তকারী কর্মকর্তা এসআই সুমন গাইন জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট