1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনায় ঘরের ভেতর ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে রাশিদুল সন্ত্রাসী ইমরানের বাড়িতে যাতায়াত করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। গত ৬ মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনা শুনে ক্ষুব্ধ হয় ইমরান এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমা’র পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদের সকলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট