1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক কৃতি খেলোয়াড় বাবু’র জানাযা ও দাফন সম্পন্ন যশোরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা মাদারীপুরে আওয়ামীলীগের ঈদ সামগ্রী বিতরণ ডুমুরিয়া প্রেসক্লাবে‌র প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কালিগঞ্জে এমপি রবিউল বাশারের ঈদ উপহার বিতরণ চুয়াডাঙ্গায় ঝড়ে গাছের ডাল ভেঙে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ মোল্লাহাটে এমপি’র অনুকূলে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
খুলনা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব। ক্লাবের সভাপতি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৮ মার্চ) ২৮ রমজান নগরীর জাতিসংঘ শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ফখরুল আলম, মনজুর মুরশেদ, অপু দত্ত, কোষাধ্যক্ষ আশরাফুল আমল নান্নু, নির্বাহী সদস্য সৈয়দ সাজ্জাদ আলীসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার জন্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত সুবিধাভোগীরা ক্লাবের এমন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট