
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার ২৯ রমজান প্রেসক্লাবে ইফতার মাহফিলে অতিথিরা বলেন, “ইফতার মাহফিল কেবল খাবার গ্রহণের উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মেলবন্ধন। প্রেসক্লাবের মতো জায়গায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই মিলনমেলা আমাদের জাতীয় ঐক্যকে আরও সুসংহত করে।”
তিনি সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করে বলেন, “সংবাদপত্র হলো সমাজের দর্পণ। সাংবাদিকরা প্রতিকূল পরিবেশেও সত্য তুলে ধরেন। আমি আশা করি, পবিত্র রমজানের শিক্ষা নিয়ে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবেন।”
সমসাময়িক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সমাজের জন্য হুমকি। সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে যাতে কোনো ভুল তথ্য সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি না করে।”
বক্তব্য শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় উপস্থিত সকলের সাথে দোয়ায় শরিক হন।
ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন এর সঞ্চালনায় ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মোশাররফ হোসেন মফিজ, প্রবর্তন পত্রিকার সম্পাদক ও সাবেক গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, উপজেলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, সহ-সভাপতি আবু সাঈদ আহমদ, খুলনা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, মশিউর রহমান,খুলনা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ বদরুজ্জামান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জামশেদ ইট ভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদার,আহমেদ,সাংবাদিক এম এ এরশাদ, আরিফুজ্জামান নয়ন,দোয়া পাঠ করেন মাওলানা বেলায়েত হোসেন, এছাড়া ডুমুরিয়া প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।