1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ফকিরহাটে ক্যান্সার ও কিডনী আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : “আর্তমানবতার সেবায় আমাদের স্বপ্নযাত্রা অবিরত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট ফকিরহাটে কায়েকজন ক্যান্সার ও কিডনী ডায়ালাইসিস রোগীর চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয়েছে।

ফকিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এসব রোগীদের আর্থিক সহায়তা প্রদান করেন।

ফকিরহাট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো: সাঈপুল ইসলাম। এসময় ফকিরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মো: হায়দার আলী, ব্যাংকার আসাদুল্লাহিল গালিবসহ অন্যান্যরা।

ফকিরহাট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোফাজ্জল হায়দার জানান, এদিন ৬জন ক্যান্সার ও কিডনী ডায়ালাইসিস রোগীর চিকিৎসার জন্য ৪৫ হাজর নগদ অর্থ প্রদান করা হয়েছে। এর আগেও ফকিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে অনেককে সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, ফকিরহাট ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহন করেছে তা খুবই ভাল। তিনি এমন উদ্যোগ নেওয়ার জন্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট