
সাতক্ষীরা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা শহর ছাত্রদল। ঈদ আনন্দ ভাগ করে নিতে শহরের বিভিন্ন এলাকার নি¤œবিত্ত ৫টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় এই উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। প্রতিটি উপহার প্যাকেজে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুন, আদা, গুঁড়া ঝাল, হলুদ, গরম মসলা, জিরা ও মরিচ। এছাড়াও ঈদ উৎসবের আমেজ দিতে যুক্ত করা হয়েছে সেমাই, লাচ্ছা সেমাই, নুডলস, চিনি, বাদাম, কিসমিস, গুঁড়া দুধ, সাবান এবং মুরগি।
এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো: শাহিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমাদুল হক ছোট বাবু, সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, শহর ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন এবং কুশখালি ইউনিয়নর সাবেক ছাত্রদল নেতা ফারুক হোসেন।