1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যুবক নিহত মানসা কালী মন্দিরে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার, ব্যপক প্রস্তুতি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে : জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী কালিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩ অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামের মনির হোসেন (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের বাবুল আলী (৪০)। আহত ব্যক্তিরা হলেন ভেল্লাবাড়িয়া গ্রামের রাজিবুল ইসলাম (২৬), রাব্বি (২৫), রামকৃষ্ণপুর গ্রামের মজনু (৩৫) এবং বড়বাদকয়া গ্রামের মিঠুন (৩০)। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
স্থানীয় স‚ত্রে জানা যায়, সকালে নবীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে একটি বাড়ির দেয়াল ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদুল নিহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারঘাট এলাকায় মনিরের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছার পর বাবুলের মৃত্যু হয়।
বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত রাজিবুল ইসলাম জানান, তাঁরা পেঁয়াজ তোলার কাজে একটি অটোরিকশা ভাড়া করে ফরিদপুর এলাকায় যাচ্ছিলেন। নবীনগর এলাকায় পৌঁছালে একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আর রাজশাহী নেওয়ার পথে মনির ও হাসপাতালে পৌঁছার পর বাবুলের মৃত্যু হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট