1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যুবক নিহত মানসা কালী মন্দিরে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার, ব্যপক প্রস্তুতি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে : জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী কালিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩ অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

কালিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কালিগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার নলতা ইনিয়নের সন্ন্যাসিরচক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার তারালী গ্রামের ফারুক গাজীর ছেলে জাকারিয়া (১৩) এবং নলতার কাশেমপুর গ্রামের আহছান আলী খাঁর মেয়ে জান্নাতুন (১০)।
প্রতক্ষদর্শী দক্ষিণ নলতার বাসিন্দা আয়ুব আলী জানান, নিহত শিশুরা নানার বাড়ি এসে মাছের ঘেরে পড়ে যায়। সাতার না জানায় তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা জাকারিয়াকে ঘেরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। খোঁজাখুজির পর জান্নাতুনকেও উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট