1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যুবক নিহত মানসা কালী মন্দিরে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার, ব্যপক প্রস্তুতি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে : জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী কালিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩ অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডুমুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায়,গ্রামীণ ও দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন কাপালীডাঙ্গা উত্তর পাড়া চাকরিজীবী সংগঠন।

সোমবার ২৩ মার্চ দিনব্যাপী কাপালীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে, চাকরিজীবী সংগঠনের পক্ষে জিএম মনিরুজ্জামান (টুকু)ও গ্রামীণ চক্ষু হাসপাতালের পক্ষে মোর্তজা আলীর সার্বিক সহযোগিতায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত বিস্বাশ।
ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চক্ষু,অর্থপেডিকস গ্রাস্টোলোজী, মেডিসিন ও ডায়বেটিকসের ৫ শতাধিক রোগীদেরকে পরামর্শ, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়।

এর আগে স্বাবলম্বী প্রজেক্ট- ৫ এর মাধ্যমে
পরিবারকে স্বাবলম্বী হতে ৩ জনকে মটর চালিত ভ্যানগাড়ি প্রদান,একটি পরিবারকে গরু, ৩ জন গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতা,১টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা ও ১ টি অসহায় পরিবারকে সার্বিক সহযোগিতা করা হয়।

আয়েজকরা বলেন আমারা সমাজের জন্য কিছু করতে চাই।এ এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ।
শেখ মাহতাব হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট