1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যুবক নিহত মানসা কালী মন্দিরে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার, ব্যপক প্রস্তুতি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে : জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী কালিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩ অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দশমিনায় ইতিহাস ও ঐতিহ্যের কাঠের ঢেঁকি বিলুপ্তির দ্বারপ্রান্তে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ইতিহাস ও ঐতিহ্যের কাঠের ঢেঁকি এখন বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌছে গেছে। ইতিহাসের পাতা থেকে কাঠের ঢেঁকি এখন ম্মৃতির আধারে চলে যাবার উপক্রম হয়ে হয়েছে। সনাতন পদ্ধতির কাঠের ঢেঁকি দিয়ে ধান ভাঙ্গানো,চাল গুড়া করাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। প্রত্যন্ত গ্রামীন জনপদের প্রান্তিক কৃষকের প্রত্যেক বাড়িতে এই ঢেঁকি ব্যবহার করতো। সত্তর কিংবা আশির দশকে ধান ভাঙ্গার জন্য কাঠের ঢেঁকি ছাড়া বিকল্প কিছুই ছিল না। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এবং নতুন নতুন ধান ভাঙ্গানোর যন্ত্রপাতি আবিস্কারের কারনে ঐতিহ্যবাহী কাঠের তৈরি ঢেঁকির কদর নেই বললেই চলে।
উপজেলার ৭টি ইউনিয়নের গ্রামীন জনপদের কৃষকদের বসতঘরের উঠান কিংবা পাশের চালায় এই কাঠের ঢেঁকির দেখা মিলতো। শীত মৌসুমে পিঠা তৈরি করার জন্য চালের গুড়ার জন্য এই ঢেঁকির বেশ কদর ছিল। ঢেঁকির ধপধপ শব্দে চাল থেকে গুড়া তৈরি করা হতো। এই দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায় ঢেকির ব্যবহার বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে গেছে। গ্রামের কৃষক পরিবারের ঘরে ঘরে নতুন ধান উঠার পর চালের গুড়া দিয়ে তৈরি পিঠার উৎসব দেখা যায় না। এক সময়ে ঢেকির ধপাধপ শব্দে কাক ডাকা ভোরে সকলের ঘুম ভেঙ্গে যেত। বর্তমানে আধুনিক মেশিন দিয়ে চাল গুড়া করে পিঠা তৈরি করার কারনে কাঠের ঢেঁকির কদর নেই। কাঠের ঢেকিতে চালের গুড়া তৈরির জন্য অনেক পরিশ্রম করতে হয় বিধায় এখন আর কেউ আগ্রহ দেখায় না। আধুনিক মেশিনে সহজেই চালের গুড়া তৈরি করা যায় বিধায় ঢেকির ব্যবহার নেই। ফলে অযত্ন আর অবহেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঠের ঢেঁকি এখন বিলুপ্তির শেষ প্রান্তে পৌছে গেছে।
উপজেলা থেকে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র গণমাধ্যমকর্মী আহাম্মদ ইব্রাহিম অরবিল বলেন, এক সময়ে আমাদের বাড়িতেই কাঠের ঢেঁকি দিয়ে ধান ভাঙ্গার পর চাল এবং চালের গুড়া তৈরি করা হতো। বাড়ির আশেপাশের অনেকেই আমাদের ঘরে এসে ঢেঁকিতে ধান ভেঙ্গে চালের গুড়া তৈরি করে নিয়ে যেত। কালের আবর্তে ও আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলা থেকে কাঠের ঢেঁকি বিলুপ্ত হয়ে যাচ্ছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট