1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যুবক নিহত মানসা কালী মন্দিরে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার, ব্যপক প্রস্তুতি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে : জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী কালিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩ অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দশমিনায় বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। গত সোমবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মো. ফখরুজ্জামান বাদল। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব মো.শাহ আলমের কয়েকটি বক্তব্য ও কার্যক্রম দলের ভাবমূর্তি নষ্ট করেছে। ফ্যামিলি কার্ড বিতরন নিয়ে আপত্তিকর বক্তব্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করা হয়। তার বিভ্রান্তিকর বক্তব্যে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। এছাড়া সাধারন জনগনের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। সংবাদ সম্মেলনে বর্তমান সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন,কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুনের বহিস্কার আদেশ প্রত্যাহার,দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে উপজেলা বিএনপির নতুন কমিটি করার জোর দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো.রুহুল আমিন মোল্লা,আবদুল ওহাব চৌধুরী,মো. মাসুদুর রহমান,এডভোকেট এনামুল হক রতন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট