1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যুবক নিহত মানসা কালী মন্দিরে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার, ব্যপক প্রস্তুতি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে : জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী কালিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩ অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) মার্কিন তেল-গ্যাস উত্তোলন ও বিপননকারী কোম্পানি ভালেরোর একটি তেল শোধনাগারে এই বিস্ফোরণ ঘটে। খবর এএফপির।
বিস্ফোরণের পর শোধনাগারটির আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় নগর কর্তৃপক্ষ। পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ভালেরো’র তেল শোধনাগারে বিস্ফোরণের প্রেক্ষিতে আশাপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।’
পৃথক এক বিবৃতিতে ভালেরো কোম্পানি কর্তৃপক্ষ বলেছে, ‘টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে। ওই শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বিস্ফোরণের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ অগ্নিশিখা এবং তার জেরে কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।
পোর্ট আর্থার শহরটি টেক্সাসের রাজধানী হিউস্টন শহর থেকে ৯০ মাইল পূর্বে। ভালেরো’র ওয়েবসাইট থেকে জানা গেছে, শোধনাগারটিতে ৮০০ জন কর্মী ছিলেন এবং প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন হয়। এছাড়া গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো জ্বালানিও উৎপাদন করা হয় শোধনাগারটিতে।
এখনও বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কিন্তু যুদ্ধের সময় জ্বালানি অবকাঠামোতে এ বিস্ফোরণের ঘটনা উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইরান যুদ্ধের কারণে যখন প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।
পোর্ট আর্থার যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার এবং যেকোনো দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকলে তা এমনিতেই চাপের মধ্যে থাকা জ্বালানি বাজারের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট