1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যুবক নিহত মানসা কালী মন্দিরে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার, ব্যপক প্রস্তুতি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে : জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী কালিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩ অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যুবক নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ভোরে ফিলিং স্টেশনে পেট্রোল নিতে আগে থেকে সিরিয়াল দিতে হবে এ কারণে রাতে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পথে সড়কের নির্মাণাধীন কালভার্টে পড়ে এক বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম ফরহাদ হোসেন (১৬)। তিনি দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার কুলিয়া খাসখামার এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন মোটর সাইকেলে তেল নিতে আগে থেকে সিরিয়াল দেয়ার জন্য পেট্রোল পাম্পে যাচ্ছিলেন।
পথিমধ্যে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের কুলিয়া খাসখামার এলাকায় পৌঁছালে সড়কে নির্মাণাধীন একটি কালভার্টের ভিতরে ১৫ ফিট উপর থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সাতক্ষীরায় চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও পেট্রোল বা অকটেন না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে মানুষ । ভোগান্তির যেন শেষ নেই। জেলার ফিলিং স্টেশন গুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাহিদা অনুযায়ী কাঙ্খিত পেট্রোল বা অকটেন মিলছে না। এ কারণে আগে থেকে ৫/৬ ঘন্টা আগেই বাইক চালকরা পেট্রোল পাম্প এ লাইন দিতে বাধ্য হচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট