1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যুবক নিহত মানসা কালী মন্দিরে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার, ব্যপক প্রস্তুতি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে : জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী কালিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু জুলাই যোদ্ধাদের স্বীকৃতির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব, বাকিগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায় গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩ অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ উদ্ধারঃ বিপুল পরিমাণ ফাঁদ জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ সুন্দরবনে হরিণ শিকারীদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন বনরক্ষীরা। সোমবার দুপুরে দুবলার আলোরকোল বনাঞ্চলে দেড় কিলোমিটার জুড়ে পেতে রাখা হরিণধরার ফাঁদ ও ফাঁদে আটকে থাকা একটি শিংওয়ালা বড় হরিণ (শিংগাল হরিণ) উদ্ধার করেছেন বনরক্ষীরা। উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম-২ এর টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (২৩ মার্চ) দুপুরে দুবলার আলোরকোল টহল ফাঁড়ির মাঝেরখাল এলাকার সুন্দরবনে হেঁটে টহলের সময় বনের মধ্যে দেড় কিলোমিটার এলাকা জুড়ে শিকারীদের পেতে রাখা মালা ফাঁদ এবং ফাঁদে একটি বড় শিংগাল হরিণ আটকে আছে দেখতে পায়। বনরক্ষীরা দা দিয়ে ফাঁদ কেটে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দিয়েছেন। এবং বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ জব্দ করেছেন। চোরা শিকারীরা হরিণ ধরার জন্য এই ফাঁদ পেতে ছিলো বলে বনরক্ষীরা জানিয়েছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণ শিকারীদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে একটি হরিণের জীবন রক্ষা পেয়েছে। এই ফাঁদ উদ্ধার না হলে আরো হরিণ ধরা পড়তে পারতো। ঈদকে সামনে রেখে সুন্দরবনে বনরক্ষীদের টহল অভিযান অব্যাহত রয়েছে। টহল কার্যক্রম আরো জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট