
বিজ্ঞপ্তি : ‘নারীর হাতে আগামীর সমৃদ্ধি দক্ষ নারী আনবে মুক্তি’ এই প্রতিপাদ্যতে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি’র সার্বিক সহযোগিতায় ১৪৫ জন দুস্থ অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের আয়োজন করে ডেভেলাপমেন্ট অব মহিলা সোসাইটি।
বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪৫ জন দুস্থ অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস সালাম।
ডেভেলপমেন্ট অব মহিলা সোসাইটি, খুলনা’র নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ফৌজিয়া জেসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক পিএলসি খুলনা’র এফএভিপি এবং ম্যানেজার অপারেশন্স মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা’র উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা, খালিশপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, আনিসুর রহমান প্রমুখ।