1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মোরেলগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১ ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের অভিনন্দন স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর কুচকাওয়াজ রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি’, স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে জামায়াত আমির দিল্লিতে ১১ দিনের রিমান্ডে হাদির হত্যার মূল আসামিরা

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস ডুবিতে কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি : রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস সৌহার্দ্য পরিবহন ডুবে যাওয়ার ঘটনায় কুষ্টিয়ার ৪ জনের মৃতদেহ পাওয়া গেছে।
কুষ্টিয়ার নিহতরা হলেন: কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া খোকসা উপজেলার খাগড়বাড়িয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্ডু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), একই উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩)।
নিহতদের বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েছেন আত্মীয়স্বজন। ইতিমধ্যে সদড়রে জুগিয়ায় নিজ গ্রামে মর্জিনার দাফন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০ টায় তার নামাজে জানানা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। রাতেই তার মরদেহ কুষ্টিয়ায় পৌছায়।
খোকসা থানার ওসি মোশাররফ হোসেন জানান, শুনেছি দুই জনের দাফন সম্পন্ন হয়েছে। রাজিবের শেষকৃত্যের প্রক্রিয়া চলছে।
এর আগে বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি কুষ্টিয়া হয়ে ঢাকা যাচ্ছিল। কুমারখালী ও খোকসা ধেকে কয়েকজন যাত্রী নেয় বাসটি।
ডুবে যাওয়ার সময় বাসে প্রায় ৪০-৪৫ জনের মতো যাত্রী ছিলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট