1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মোরেলগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১ ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের অভিনন্দন স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর কুচকাওয়াজ রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি’, স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে জামায়াত আমির দিল্লিতে ১১ দিনের রিমান্ডে হাদির হত্যার মূল আসামিরা

‘নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি’, স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে জামায়াত আমির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‍আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সবার মতো আমরা শ্রদ্ধা জানাতে এসেছিলাম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্য মোনাজাত করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমাদের বীর শহীদদের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, দেশের উপর যাতে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষণ করেন সে জন্য দোয়া করেছি।

ডা. শফিকুর রহমান বলেন, একটা অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট