1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মোরেলগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১ ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের অভিনন্দন স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর কুচকাওয়াজ রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি’, স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে জামায়াত আমির দিল্লিতে ১১ দিনের রিমান্ডে হাদির হত্যার মূল আসামিরা

বাগেরহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সারাদেশের মত বাগেরহাটেও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়। ভোর পাঁচটা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে বাগেরহাটের জেলা পরিষদ গোলাম মোঃ বাতেন দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ।

এরপরে একে একে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট রেড ক্রিসেন্ট, গণপূর্ত অধিদপ্তর, জেলা বিএনপি, মহিলা দলসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ , কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, জাতির শান্তি, সম্মৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত হওয়ার কথা রয়েছে।

এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কারাগার, সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশনের কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট