
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম প্রহরে সুর্যদয়ের সাথে সাথে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, মোরেলগঞ্জ প্রেসক্লাব।
বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুভ সূচনা করা হয়। পরে ৬টা ১৫ মিনিটে নব্বইরশী বাসষ্ট্রান্ডে মুক্তিযোদ্ধা বিজয় স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, থানা ওসি মাহমুদুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
জাতীয়তাবাদী দল থানা ও পৌর বিএনপির পক্ষে এফ এম শামীম আহসান, জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের পক্ষে বিএম রেজাউল করিম সোহাগ, স্বেচ্ছাসেবক দল, শ্রমীক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃ¦বৃন্দ পৃথক পৃথক পুষ্প মাল্য অর্পণ করেন। মুক্তিযোদ্ধা সংসদদের পক্ষে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পৌরসভা, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, শিক্ষক সমিতি মাল্য দান করেন। পরে বীর মুক্তিযোদ্ধা স ম কবির আহম্মদ মধু, বীর প্রতীক আলী আহম্মেদের কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসন।
অপরদিকে মহান স্বাধীনতা দিবসে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে মহান মুক্তিযুদ্ধে সংগ্রামে যে লক্ষে সংগ্রাম করেছিলেন দেশের মানুষ আজ তা তারেক রহমানের নেতৃত্বে পাচ্ছেন। স্বাধীনতা দিবসে এ আহবান জানিয়ে সকালে বারইখালী স্ট্রিল বীজ সংলগ্নে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম শামীম আহসানের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজসহ ৯০ ছাত্রদল ফেরাম সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
Like this:
Like Loading...
Related