1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মোরেলগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১ ভারতে বাস-লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের অভিনন্দন স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ স্বাধীনতা দিবসে প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর কুচকাওয়াজ রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি’, স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে জামায়াত আমির দিল্লিতে ১১ দিনের রিমান্ডে হাদির হত্যার মূল আসামিরা

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত নেতা ওহিদুজ্জামান আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বাউফল পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান চলাকালীন এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বসার স্থান নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। কিছুক্ষণ পরিস্থিতি শান্ত থাকার পর পুনরায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামী বাউফল উপজেলার আমির মাওলানা ইসাহাক মিয়াসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট