1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :

উজিরপুরে কীটনাশক পাণে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদি গ্রামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে কীটনাশক পান করে আব্দুল্লাহ সরদার (২২) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন আব্দুল্লাহ সরদার। পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আব্দুল্লাহ সরদার স্থানীয় বাসিন্দা শহিদুল সরদারের একমাত্র ছেলে। দীর্ঘ প্রতীক্ষার পর তিন কন্যা সন্তানের পর তার জন্ম হওয়ায় পরিবারে আনন্দের সঞ্চার হয়েছিল। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি—তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও দাম্পত্য জীবনের কিছু জটিলতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর পাশাপাশি সম্প্রতি মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ তৈরি হলে তিনি অভিমান করে এই চরম সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।
প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। শুক্রবার সন্ধ্যায় মরদেহ বাড়িতে পৌঁছালেও আইনি প্রক্রিয়ার কারণে তা পুনরায় উজিরপুর থানা ও বরিশালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে শনিবার বাদ আছর ধলুর বাড়ি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট