1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :

কালীগঞ্জে কুখ্যাত ডাকাত ইয়ার আলী অস্ত্র-গুলি সহ গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান ইয়ার আলীকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইয়ার আলী উপজেলার শংকরপুর গ্রামের জব্বার আলী তালুকদারের ছেলে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ও র‌্যাবের একটি চৌকস দল কৃষ্ণনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় স্থানীয় আলমগীরের বাড়ি থেকে ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ০১টি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, ০২টি ওয়াকিটকি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সে ওই এলাকার কুখ্যাত ইয়ার-বাহার ডাকাত বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জুয়েল হোসেন বলেন , গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়। ইয়ার আলী বিগত গত ২০২৪ সালের ৫ আগষ্ট এর পর থেকে এলাকায় ডাকাতি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সাথে জড়িত ছিলেন।
রাত ১১ টার দিকে ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আসামিকে থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তারকৃত ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ ১০ টিরও অধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট