1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

দাকোপে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে পানিতে ডুবে ইয়ামিন খান (আড়াই বছর) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টায় উপজেলার পানখালী ইউনিয়নের পোদ্দারগঞ্জ খেয়াঘাট সংলগ্ন বারুইখালী এলাকায়। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার গোরম্ভা এলাকার এনামূল খানের ছেলে এবং পোদ্দারগঞ্জ খেয়াঘাট সংলগ্ন বারুইখালী এলাকার চা দোকানদার হারুন সরদারের নাতি। নিহতের স্বজনরা জানায়, ইয়ামিন ঈদের সময় তার মা এবং বাবার সাথে নানা বাড়ি বেড়াতে আসে। ঘটনারদিন ইয়ামিন সকলের অগোচরে পুকুর ঘাটে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে একজন ঘাটে গিয়ে তার হাত পানিতে ভাসতে দেখে টেনে তুলে চিকিৎকার দেয়। এসময়ে আশে পাশের লোকজন এগিয়ে আসে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ মাধবেন্দু সরকার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট