1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ। পরে খবর পেয়ে ২৮ মার্চ (শনিবার) সকালে লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। পারিবারিক কলহের জেরেই এই আত্নহত্যার ঘটনা ঘটেছে দাবী পরিবার ও এলাকাবাসীর।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়িতে মৃত সাহেব আলী শেখের বড় ছেলে মাইক্রো চালক আরিফ শেখ (৩০) প্রথম স্ত্রী লাকী বেগমকে না জানিয়ে সম্প্রতি কনা আক্তার নামে আরেক মেয়েকে বিয়ে করে। এতে পারিবারিক কলজের জেরে প্রথম স্ত্রী লাকী বেগম সংসার ছেলে চলে যায়। কিন্তু প্রথম পক্ষের স্ত্রীর ঘরে একটি আরাফাত শেখ নামে ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। এই ছেলে কার কাছে থাকবে এই নিয়ে প্রায়ই কলহ চলতে তাদের। পারিবারিক এই কলহ থেকেই আরিফ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। পরে শনিবার সকালে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছের মগডালে ঝুলে থাকা আরিফের লাশ নিচে নামিয়ে আনে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন জানান, মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট