
বিজ্ঞপ্তি : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের আমদাবাদ যুব জাগরণী সংঘের আয়োজনে ৮ দলীয় ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় আমদাবাদ মাঠে বিজয়ীদের মাঝে এ খেলার পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সিক্সচার্জ বনাম মাই চয়েজ টেলিকম। এ দু’পক্ষের খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন মাই চয়েজ টেলিকম। ম্যান অপ দা ম্যাচ হয়েছেন মিরাজুল ইসলাম। খেলায় আমপিয়ারের দায়িত্ব ছিলেন, মো. ইমামুল ইসলাম ও মনিরুজ্জামান।
আমদাবাদ যুব জাগরণী সংঘের সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, সাপ্তাহিক মা’য়ের কন্ঠের সম্পাদক ও প্রকাশক এবং পূর্ব রূপসা মা’য়ের দোয়া ফিসের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মো. মারুফ হোসেন মনি।
বিশেষ অতিথি ছিলেন, সুলতান ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মো. আবু হুরাইরা।
যুব জাগরণী সংঘের ক্রীড়া সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মো. মনিরুল ইসলাম মনি,
নিরমল কুমার বালা, ইব্রাহিম শেখ, মুহাম্মদ আলী শেখ, ইসরাঈল শেখ, সোহাগ, সালাউদ্দিন পান্না, মনিরুল ইসলাম সাগর, যুব জাগরণী সংঘের সহ-সভাপতি মো. এনায়েত শেখ, ওহিদুল শেখ, সাধারণ সম্পাদক তারেক বাবু, ফজলুল করিম, দেলোয়ার, আসিফ, ইমরাজ শেখ,
এনামুল হক, ইমরান শেখ, অপু, চয়ন শিকারী, মাহিদ প্রমুখ।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মাদক থেকে বর্তমান প্রজন্মকে দূরে রাখতে হলে সরকারের পাশাপাশি ব্যবসায়ীক সমাজ থেকে শুরু করে সকল পেশার সচেতন মহলের উচিত লেখাপড়ার পাশাপাশি বর্তমান প্রজন্মকে খেলাধুলায় মনোযোগী করা এবং উৎসাহ ও উদ্দীপনার সাথে তাদেরকে সার্বিকভাবে খেলাধুলায় সহযোগিতা করা প্রয়োজন।