1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও মারপিটের অভিযোগ : আহত -২ পাইকগাছায় দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ উজিরপুরে দরিদ্র পরিবারের উন্নয়নে নগদ সহায়তা প্রদান মোরেলগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছার আগড়ঘাটা বাজার থেকে ভ্যান চুরি সুন্দরবনের ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ : পালিয়েছে দস্যুরা তালার নগরঘাটায় স্থানীয় নির্বাচনকে ঘিরে তরুণ নেতৃত্বে আলোচনায় ইঞ্জিঃ মনি ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ডোনাল্ড ট্রাম্প ফুলতলা উপজেলার ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা : অভিযুক্ত গ্রেফতার

উজিরপুরে দরিদ্র পরিবারের উন্নয়নে নগদ সহায়তা প্রদান

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে শর্তসাপেক্ষ নগদ অর্থ সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (সকাল ১০টা) সাতলা ইউনিয়ন অডিটোরিয়ামে “সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (ঈজঝঝ)” এর অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খোকন বিশ্বাসের সভাপতিত্বে এবং সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের ফ্যাসিলিটেটর মোঃ মিজানুর রহমান বালীর সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন সিআরএসএস প্রোগ্রাম অ্যানিমেটর সিনথিয়া তন্নি, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জে.বি.আর বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সদস্যা কমেরন নেছা, সদস্য হারুন হাওলাদার, আরবিএফ ইউনিয়ন কর্মী কল্পনা বৈদ্যসহ সহায়তাকারী তামান্না আক্তার, আখি খানম ও শিল্পী বড়াল।
অনুষ্ঠানে সাতলা ইউনিয়নের ৬০টি হতদরিদ্র পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ হাজার ১৮৫ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ সহায়তার মূল লক্ষ্য হলো সুবিধাভোগী পরিবারের শিশুদের শিক্ষা নিশ্চিত করা, পশুপালন ও আয়বর্ধক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং সামগ্রিকভাবে পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের আশা ব্যক্ত

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট