1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও মারপিটের অভিযোগ : আহত -২ পাইকগাছায় দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ উজিরপুরে দরিদ্র পরিবারের উন্নয়নে নগদ সহায়তা প্রদান মোরেলগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছার আগড়ঘাটা বাজার থেকে ভ্যান চুরি সুন্দরবনের ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ : পালিয়েছে দস্যুরা তালার নগরঘাটায় স্থানীয় নির্বাচনকে ঘিরে তরুণ নেতৃত্বে আলোচনায় ইঞ্জিঃ মনি ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ডোনাল্ড ট্রাম্প ফুলতলা উপজেলার ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা : অভিযুক্ত গ্রেফতার

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও মারপিটের অভিযোগ : আহত -২

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল চেষ্টা সহ মারপিটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অসহায় দম্পতি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের অসহায় দিনমজুর মুজিবর সরদারের সাথে বসতবাড়ির জায়গা জমি নিয়ে একই এলাকার মৃত দিরাজ সরদারের ছেলে মইনুল ইসলামের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মুজিবর অভিযোগ করেন মইনুল ও তার লোকজন আমার ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের জন্য দীর্ঘদিন পায়তারা করে আসছে। এমনকি জমির বিভিন্ন ক্ষতিসাধন সহ মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে। এনিয়ে এলাকায় শালিসি বৈঠক করা হলেও শালিসি সিদ্ধান্ত উপেক্ষা করে জবরদখলের পায়তারা অব্যাহত রাখে। এর অংশ হিসেবে ঘটনার দিন গত ২২ মার্চ সকালে মইনুল ও তার লোকজন বসতবাড়ির অনধিকার প্রবেশ করে ঘেরাবেড়া দিয়ে বসতবাড়ির জমি জবরদখলের চেষ্টা করে। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা মুজিবর(৬০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৫০) কে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন মুজিবর সরদার বলেন এ ঘটনায় আমার স্ত্রী বাদি হয়ে প্রতিপক্ষ মইনুল, তার স্ত্রী রেশমা বেগম, ছেলে গোলাম রসুল ও ময়না খাতুন কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছে। এ দিকে প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী অসহায় পরিবার সহ এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার ওসি গোলাম কিবরিয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট