1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও মারপিটের অভিযোগ : আহত -২ পাইকগাছায় দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ উজিরপুরে দরিদ্র পরিবারের উন্নয়নে নগদ সহায়তা প্রদান মোরেলগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পাইকগাছার আগড়ঘাটা বাজার থেকে ভ্যান চুরি সুন্দরবনের ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ : পালিয়েছে দস্যুরা তালার নগরঘাটায় স্থানীয় নির্বাচনকে ঘিরে তরুণ নেতৃত্বে আলোচনায় ইঞ্জিঃ মনি ইরান আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে: ডোনাল্ড ট্রাম্প ফুলতলা উপজেলার ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা : অভিযুক্ত গ্রেফতার

মোরেলগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব পানি দিবস -২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র -ডরপ এর সহোযোগিতায় আজ ৩০ মার্চ সোমবার বেলা ১০ টায় র‍্যালি শেষে বেলা ১১ টায় উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান,মোঃ তরিকুল ইসলাম,সাংবাদিক শেফালী আক্তার রাখি,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।এসময় আরো উপস্থিত ছিলেন মা সংসদ,গ্রাম স্বাস্থ্যদল ও বাজেট ক্লাবের সদস্য সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।
“পানির প্রবাহ যেখানে” সাম্যের হাসি সেখানা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে মিঠা পানির প্রাপ্যতা,কৃষি ও শিল্পে পানির সঠিক ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা এবং নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবে নারীদের শিক্ষা,স্বাস্থ্য ও জীবিকা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।পানি নীতি নির্ধারণ ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণের ওপর বিশেষ আলোচনা করেন।আলোচনায় আরো বলেন, পৃথিবীর তিন-চতুর্থাংশ পানি হলেও,মানুষের ব্যবহারের উপযোগী মিঠা পানি অত্যন্ত সীমিত। তাই মিঠা পানির গুরুত্ব এবং পানির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরন,নিরাপদ পানির সংকট মোকাবিলা ও ভূগর্ভস্থ পানির অপচয় রোধে সচেতনতা তৈরি করা,পয়োনিষ্কাশন ব্যবস্থার সংকট নিরসন,পানি সমস্যা শুধু একটি সম্পদ সমস্যা নয় এটি একটি লিঙ্গ বৈষম্যেরও সমস্যা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডরপের উপজেলা কো অর্ডিনেটর মোঃ সওকাত চৌধুরী।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডরপের সিডিও বোরহান উদ্দিন,রাজিয়া সুলতানা,জামাল উদ্দিন
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট