1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার আলমতলা গ্রামে চুরির এক ঘটনায় সর্বস্ব খোয়ালেন এক মা ও তার দুই মেয়ে। অসুস্থ স্বজনকে দেখতে এসে নিরাপদ ভেবে বাবার বাড়িতে রেখে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ মুহূর্তেই উধাও হয়ে যাওয়ায় পরিবারটি হতাশা ও ক্ষোভে ভেঙে পড়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মৃত সাইদুর রহমান সানা খানজাহানের মেয়ে সাথী আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে ঢাকা ও বেনাপোল থেকে তার দুই বোন মিতু ও জিনিয়াস আক্তার এবং তাদের মা জবা খাতুন বাবার বাড়িতে আসেন। পরে তারা অসুস্থ সাথীকে দেখতে পাইকগাছা পৌরসভার বাতিখালী এলাকার একটি ভাড়া বাসায় যান। যাওয়ার সময় নিজেদের ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা বাবার বাড়িতেই রেখে যান। কিন্তু সেই বিশ্বাসই কাল হয়ে দাঁড়ায়। বুধবার (১৮ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে। এরপর ঘরের বাক্স ভেঙে আনুমানিক ৬-৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। পরদিন সকালে বাড়িতে ফিরে দরজার ভাঙা তালা ও এলোমেলো ঘর দেখে হতভম্ব হয়ে পড়েন পরিবারের সদস্যরা। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মা ও দুই মেয়ে। এ ঘটনায় জামাতা রাজীব বিশ্বাস (৩৮) বাদী হয়ে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৮ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১৯ মার্চ সকাল ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা এই চুরির ঘটনা ঘটিয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ...বিস্তারিত পড়ুন
তথ্যবিবরণী : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রস্তুতি বিষয়ে কেসিসি প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, ...বিস্তারিত পড়ুন
মোংলা প্রতিনিধি : মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছে।  বুধবার উপজেলার কানাইনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ...বিস্তারিত পড়ুন
তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মানচিত্রজুড়ে এখন কেবলই ধুলো আর কাদা। দুই বছর আগে যে রাস্তাটি হওয়ার কথা ছিল নতুন পিচে মোড়ানো, ঠিকাদারের গাফিলতি আর ‘অদৃশ্য ...বিস্তারিত পড়ুন
তালা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১৮ মার্চ) সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নবাগত ...বিস্তারিত পড়ুন
শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ রমজান) সকালে রিপোর্টার্স ...বিস্তারিত পড়ুন
দাকোপ প্রতিনিধি : দাকোপের চুনকুড়ি এলাকায় গভীর রাতে ঘের লুটের অভিযোগ পাওয়া গেছে। থানায় জিডি করার ৯ দিনের মাথায় একই প্রতিপক্ষরা দ্বিতীয় দফা লক্ষ টাকার মাছ লুট করেছে বলে জানা ...বিস্তারিত পড়ুন
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে দু:স্থ ও গরীব জনসাধাধারণের মাঝে মানীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত মানবিক সহায়ত অর্থ ও শাড়ি বিতরণ করেন প্রধান ...বিস্তারিত পড়ুন
তালা প্রতিনিধি : সাতক্ষীরায় একই ভোরে পৃথক দুটি স্থানে এক মেধাবী চিকিৎসক ও এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ভোররাতে শহরের কাটিয়া ও রসুলপুর গ্রামে ...বিস্তারিত পড়ুন
পাইকগাছা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাইকগাছা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার, ২৭ রমজানে প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সাধারণ ...বিস্তারিত পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।