1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় অগ্নিকাণ্ডে পুড়লো চার পরিবারের সম্পদ পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত গৃহবধূকে আর্থিক সহায়তা প্রদান আ’লীগের আমলে২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে : প্রধানমন্ত্রী নব্য ফার্দিনান্দ ও ইসাবেলারা এখনও মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : শিবিরের সভাপতি কেসিসির প্রশাসককে কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শুভেচ্ছা পাইকগাছায় কচুরিপানা অপসারণ ও মশক নিধন কাজের উদ্বোধন পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা নড়াগাতীতে পেট্রোল পাম্পের অভাব : দুর্ভোগে লাখো মানুষ মোরেলগঞ্জে সংঘর্ষ আহত-৫, প্রতিপক্ষকে ফাঁসাতে খড়ের গাদায় আগুন

পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত গৃহবধূকে আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিরাশী গ্রামের কামাল গাজীর স্ত্রী তাসলিমা বেগম (৩৫) দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে অর্থ অভাবে বিনা চিকিৎসায় প্রহর গুনছেন। স্বামী কামাল গাজী একজন দিনমজুর। সে উক্ত ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক। সারাদিন দিনমজুরের কাজ করে একটা সময় সংসার চালাতো। কিন্তু বর্তমানে তিনিও কোনরুপ ভারি কাজ করতে পারে না। কারন সে নিজেও একজন অপারেশনের রোগী। লিভারের সমস্যা জনিত কারণে তিনিও অপারেশন হয়েছে কয়েকবার। তার সংসারে মোট ৪ সদস্যের মধ্যে বড় মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দেন। বর্তমানে তার সংসারে ১৬ বছরের একটু পুত্র সন্তান নিয়ে তিন সদস্যের বসবাস। জায়গা জমি বলতে বর্তমানে কিছুই নাই তার। তিন কাটা জমি থাকলেও নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তা বিক্রি করে দেয়। বর্তমানে সে একটুখানি জায়গার উপর পরিবারের সকলকে নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছে। এছাড়াও কোনরকমে মুখে অন্য যোগানোর জন্য বাড়ির পাশে সরকারি রাস্তার সাইডে একটি টং দোকান করে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। এছাড়াও মাঝেমধ্যে স্ত্রী সন্তানদের মুখে আহার ও স্ত্রীর চিকিৎসা সহ নিজের চিকিৎসা খরচের চাহিদা মিটাতে অসুস্থ অবস্থায় তিনি যান মাঝে মধ্যে মানিক গান গাইতে।
এদিকে তার এ সামান্য আয়ে পারছে না তার পরিবারে মুখে অন্ন তুলে দিতে, সেখানে স্ত্রীর দুইটি কিডনি একবারে নষ্ট হয়ে যাওয়ায় যেন এই পরিবারটিতে নেমে এসেছে বিপদের এক কালো ছায়া! বর্তমানে স্ত্রীকে বাঁচাতে হলে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। যেখানে তার সংসারে নুন আনতে পান্তা ফুরায় সেখানে ১০ লক্ষ টাকা পাবে কোথায় এই পরিবারটি! তাই আল্লাহর উপর ভরসা করেই দীর্ঘদিন যাবত বিনা চিকিৎসায় তার স্ত্রী মৃত্যুর প্রহর গুনছে।
অন্যদিকে তার পরিবারের এমন পরিস্থিতি জানতে পারে উক্ত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা। তখন এই পরিবারটির এমন পরিস্থিতির কথা ইউপি সদস্য রাজিয়া সুলতানা কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী মোড়লকে জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কথা শুনে ইউপি সদস্য রাজিয়া সুলতানাকে সাথে নিয়ে বুধবার বিকেলে ছুটে যান দুঃস্থ অসহায় গৃহবধূ তাসলিমাকে দেখতে। সেখান গিয়ে মানবিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এবং পরিষদের পক্ষ থেকে আরও কিছু দেয়ার আসস্থ করেন।

এ ব্যাপারে কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছ আলী মোড়ল জানান, খবর পেয়ে আমি সেই পরিবারে পৌছাই এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করি। দেখি পরিষদের পক্ষ থেকে আরও কিছু করা যায় কিনা। তিনি আরও বলেন, আমার ইউনিয়নের সকল গরিব অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করতে পারাটাই আমার মূল লক্ষ্য। এছাড়াও তিনি গৃহবধূ তাসলিমাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট