1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

নব্য ফার্দিনান্দ ও ইসাবেলারা এখনও মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : শিবিরের সভাপতি

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সংযোগ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, গ্রানাডা মুসলমানদের অনুভূতি জাগ্রত করার এক ঐতিহাসিক ইমারত। গ্রানাডা ট্রাজেডির ঘটনা আজও মুসলিম বিশ্বকে শির উঁচু করে বাঁচার আহ্বান জানাচ্ছে। শুধু গ্রানাডার তৎকালীন শাসকরা নয়, নব্য ফার্দিনান্দ ও ইসাবেলারা এখনও বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ব্যাপারে মুসলিমবিশ্বকে সজাগ থাকতে হবে।

১ এপ্রিল (বুধবার) বিকাল ৫টায় নগরীর শহীদ আমানউল্লাহ আমান মিলনায়তনে ঐতিহাসিক গ্রানাডা ট্রাজেডি দিবস উপলক্ষে মহানগর ছাত্রশিবির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গ্রানাডা ট্রাজেডির আসল ইতিহাস ব্যাপকভাবে সবখানে ছড়িয়ে দিতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা গ্রানাডাসহ বহু ঘটনা থেকে শিক্ষা নিতে পরিনি। আমাদেরকে আল্লাহর ওপর আস্থাশীল হয়ে মজবুত কদমে এগিয়ে যেতে হবে। সিদ্ধান্ত নিতে হবে আমরা আর ইসলাম বিদ্বেষীদের পাতানো ফাঁদে নিজেদের জলাঞ্জলি দিব না। এখন নিজের পায়ে নিজেরা দাঁড়িয়ে জ্ঞান-বিজ্ঞান ও নেতৃত্বে এগিয়ে যেতে হবে। জনবল ও সম্পদে মুসলমানরা এখনো এগিয়ে আছে। তৈরি করতে হবে দক্ষ জনবল এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, মুসলমানদের ওপর গ্রানাডার সে লোমহর্ষক ঘটনার ধারাবহিকতা এখনো ঘটে চলছে পৃথিবীর দিকে দিকে। মহান আল্লাহ চেষ্টা ছাড়া কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। যেখানে বান্দার নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও অবিরাম লক্ষ্য অর্জনে চেষ্টার ব্যত্যয় ঘটায় ইসলাম বিরোধীদের আক্রমনের তীব্রতা যেন বেড়েই চলছে। সচেতন না হলে, গ্রানাডা ট্র‍্যাজেডির পুনরাবৃত্তির যাতাকলে মুসলমানদের আরও নিষ্পেষিত হতে হবে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল তত্ত্বাবধায়ক হাফেজ ইউসুফ ইসলাহী।

বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, মুসলিম শাসনের স্বর্ণযুগ কালান্তরে নিঃশেষের পথে শুধু গ্রানাডা ট্র‍্যাজেডি স্পেনের মুসলমানদের সোনালি দিনগুলোকে করুণ ইতিহাসের ফ্রেমে বন্দি করে রেখেছে তাই নয়, ভিন্ন ভিন্ন কায়দায় অভিন্ন লক্ষ্য হাসিলের হীন লক্ষ্যে মুসলিম স্বর্ণকালগুলোকে ইসলামবিদ্বেষীরা প্রতিনিয়ত কফিনবন্দি করে চলছে।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।

অনুষ্ঠানে মহানগর ছাত্রশিবিরের সকল থানা ও ক্যাম্পাস দায়িত্বশীলসহ বিভিন্ন স্তরের জনশক্তি অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।