1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

পেট্রোল সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সারাদেশের জ্বালানি তেলের তীব্র সংকট তালার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

বুধবার ১ এপ্রিল তালা বাজার পেশাজীবী মোটরসাইকেল চালকেরা সাথে কথা বলে জানা গেছে তিব্র ক্ষোভ ও হতাশার কথা । এনজিও থেকে লোন নিয়ে মোটরসাইকেল ক্রয় করা ও অতঃপর তার কিস্তির টাকা না দিতে পারা,অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন এখানকার প্রায় ১৫০ জন সদস্য ও তাদের পরিবার।

অপর দিকে নিয়োমিত যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে সঠিক সময়ে কর্মস্থলে না যেতে পারাই,নানা ধরনের বিড়ম্বনায় ভুগছেন।

সূত্র মতে চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে সাতক্ষীরা জেলায় প্রথম জ্বালানী তেলের সংকট দেখা দেয়। ঈদের পর স্বাভাবিক হবে এমন চিন্তা চেতনা থাকলেও সময়ের ব্যবধানে সারাদেশ জ্বালানী তেলের তীব্র সংকট দৃশ্যমান।

কর্মজীবী রা অফিস বাদ দিয়ে দ্বীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল এ তেল নিতে না পারায় তারা ঘরে তুলে রেখেছে মোটরসাইকেল।এমন পরিস্থিতিতে কর্মজীবীরা অফিসে পৌঁছাতে নির্ভরশীল হয়ে পড়েছে ভাড়ায় চালিত মোটরসাইকেল এর উপর। অপরদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মিলছে ২ শ থেকে ৩ শ টাকার তেল। কখনো আবার সন্ধ্যা থেকে প্রায় সকাল পর্যন্ত তেলের জন্য দাঁড়াতে হচ্ছে লাইনে,তাহলে তারা ভাড়া মারবেন কখন, কিস্তির টাকা পরিশোধ তো দুরের কথা ছেলেমেয়েদের মুখে একবেলা ভাত তুলে দিতে পারছেন না তারা। মোটরবাইক চালারা তেলের জন্য লাইনে থাকার কারনে কর্মজীবী ও সাধারণ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা।

তালা বাজার পেশাজীবী মোটরসাইকেল সমিতির একাধিক নেতৃবৃন্দ জানান এক্ষুনি তেলের সংকট নিরসন না হলে পরিবার নিয়ে পথে বসতে হবে তাঁদের। এ বিষয়ে জ্বালানি তেল সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এই সংকট থেকে মুক্তি মিলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।