1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

খুলনায় মফস্বল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সংযোগ ডেস্ক : খুলনা নবগঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এবং আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন সম্পন্ন হয়েছে। নগরীর হাদিস পার্ক সংলগ্ন আংগীনা ভবন, ১নং পি.সি. রায় রোডে অবস্থিত কার্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা নবগঠিত এই সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম নবী। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মো. মনিরুজ্জামান।
সহ-সভাপতি হিসেবে রয়েছেন বরুন কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন, মো. শাহনেওয়াজ, মো. কামরুল ইসলাম, মিসেস মারুফা বেগম, মো. আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস ও মীর ফারুক হোসেন।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. শামীম, তাজ উদ্দিন আহম্মেদ টুকু, মো. সাব্বির আহম্মদ, মনিরা বেগম মনি, মো. মাসুম বিল্লাহ, মো. মনজুর আলম ও মো. রিপন হোসেন।
কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. মাজহারুল আলম এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মঈন উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল; সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদ হোসেন ও মো. আব্দুল আলীম। দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. সেলিম রেজা ও মো. রোমেল। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ।
এছাড়া যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মো. সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হিসেবে মো. বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু দায়িত্ব পেয়েছেন। শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন তুহিন এবং মহিলা বিষয়ক সম্পাদক ইরানী পারভীন।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে অজিত কুমার রায়, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আরিফুজ্জামান নয়ন এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল ইসলাম সুজন, মো. আতিকুল গোলদার, মো. মাহফুজুর রহমান, মো. সবুজ খান, মো. আব্দুর রউফ, বাবু অধিকারী, মো. আল আমিন বান্ধু, মো. ইদ্রিস আলী ও অলি আমিন হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।