1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলায় মানবাধিকার সাংবাদিক ফোরাম(গঝঋ) এর ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলাধীন জেলা সুপার মার্কেটেস্হ সংগঠনের অস্হায়ী কার্যালয়ে
গণ মিছিল পত্রিকার সম্পাদক, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীশ কুমার হালদার, মানবাধিকার সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দীন রাজা(দৈনিক দেশের কন্ঠ/আমার একুশ), সাংবাদিক শেখ সেকেন্দার আলী(দৈনিক খবর পত্র/খুলনাঞ্চল), জিএম মোস্তাক আহমেদ(দৈনিক যশোর),আমিনুল ইসলাম বজলু(দৈনিক দিনকাল) ও মহানন্দ অধিকারী মিন্টু(দৈনিক ভোরের পাতা) সহ আরো অনেকে। সভায় আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে শেখ সেকেন্দার আলী কে আহবায়ক (দৈনিক খবর পত্র/খুলনাঞ্চল), হুরায়রা বাদশা কে সদস্য সচিব (ডেইলি মর্নিং), এম এম ইস্রাফিল আহমেদকে যুগ্ম আহ্বায়ক(প্রাণের বাংলাদেশ), রেজাউল ইসলাম কে যুগ্ম-সদস্য সচিব(বিকাল বার্তা) ও আমিনুল ইসলাম বজলু কে(দৈনিক দিনকাল) সদস্য করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এফএম বদিউজ্জামান (সংযোগ প্রতিদিন), আব্দুস সবুর (প্রজন্ম একাত্তর), মহানন্দ অধিকারী মিন্টু (ভোরের পাতা), মনিরুল ইসলাম (বৈশাখী টিভি), আশরাফুল ইসলাম সবুজ (ভয়েজ অব টাইগার),
উজ্জল কুমার দাস (বিডি খবর), মোঃ হাসিবুল হক,(দক্ষিণ বার্তা),রিয়াজুল আকবার (আজকের কণ্ঠস্বর), মাহমুদুল হাসান সোহেল (নাগরিক ভাবনা), বেলাল মোড়ল (গণ মিছিল), রিপন আহমেদ (জনকথা), মোহাম্মদ নাফিস ইকবাল, জিএম জাকির হোসেন মিন্টু ও ইমরান মল্লিক প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, মানবাধিকার বিষয়ক সাংবাদিকতা জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে মানষের অধিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।সভায় আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ও পূর্নাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।