1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সরকারের মূল লক্ষ্য করদাতাদের সংখ্যা বাড়ানো : হুইপ বকুল

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
সংযোগ ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, কর দিয়ে সরকার দেশের উন্নয়নমূলক কাজ করে। তাই সকলকে নিয়ম অনুযায়ী কর পরিশোধ করতে হবে। বিএনপির সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো। ফলে সকলের সহোযোগিতায় দেশ এগিয়ে যাবে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
 তিনি আরও বলেন, একটি দেশের উন্নতি নির্ভর করে সে দেশের কত শতাংশ মানুষ করের আওতায় আছে তার উপর। এখনো অধিক দেশের সংখ্যক মানুষ করের আওতার বাহিরে। কর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে। এই ভীতিকে উপেক্ষা করে সকলকে দেশের উন্নয়নে সরকারের সহযোগিতায় পাশে থাকতে তিনি আহ্বান জানান।
 তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিল্পনগরী হিসেবে খুলনার যে ঐতিহ্য বর্তমান সরকার সে ঐতিহ্য ফিরিয়ে আনবে। এই খুলনা এক সময় মৎস্য শিল্পের জন্য বিখ্যাত ছিলো কিন্তু সেই শিল্প আজ ধ্বংসের পথে। তিনি খুলনার সেই হারানো মৎস্য শিল্পকে পুনরুদ্ধার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার উপযোগী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি  বৃহস্পতিবার বিকালে বয়রায় খুলনা কর ভবনের মাল্টিপারপাস হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এর আগে তিনি নবনির্মিত খুলনা কর ভবন উদ্বোধন করেন।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।