1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা শনিবার রাতে জানালার গ্রীল কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর কার্যালয়ের আলমারি ও ড্রয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ এবং তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম বলেন রোববার সকালে এসেই স্যারের রুমে ঢোকার সময় দেখি দরজার ভিতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি জানালার গ্রীল কাটা এবং রুমের চেয়ার সহ বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালের দামী জিনিসপত্র যেসব রুমে থাকে সেখানে চুরি হয়নি অথচ সিসি ক্যামেরার সরঞ্জাম চুরির বিষয়টি পরিকল্পিত হলেও হতে পারে হতে পারে এমন ধারণা করছেন অনেকেই । বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ যোগদানের পর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেশ অনেক গুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এতে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা এলাকায় প্রশংসিত হলেও অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। এ-সব নানা কারণে জনবান্ধব স্বাস্থ্য কর্মকর্তাকে বেকায়দায় ফেলতে অথবা হাসপাতালের গুরুত্বপূর্ণ জিনিস গায়েব করতে এ ধরনের চুরির ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ মন্তব্য করেছেন । এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন সকালে অফিসে এসে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি জানালার গ্রীল কাটা এবং রুমের আলমারি ও টেবিলের ড্র খোলা। আলমারি এবং ড্রয়ের জিনিসপত্র ও চেয়ার গুলো এলোমেলো অবস্থায় রয়েছে । সংঘবদ্ধ চোরেরা রুমের ভিতরের সিসি ক্যামেরার মনিটর, ডিভিআর ও রাউটার নিয়ে গেছে । শনিবার রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। পরে এ বিষয়ে থানা পুলিশ সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ কে অবহিত এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। সরেজমিন পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার ওসি অপারেশন জুলফিকার আলি। এদিকে এ ধরনের চুরি রোধ করা সহ হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতের নিরাপত্তা বাড়ানো সহ চুরি ঘটনার অধিকতর তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।