1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

পাইকগাছায় তাঁতীদল নেতার বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সম্পত্তি দখল ও উপজেলা তাতীদলের সভাপতির বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে|

সোমবার বেলা ১১ টায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার লক্ষ্মী খোলা গ্রামের শহীদ কাগজীর ছেলে আবু বকর কাগজী| সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন রবিবার অরুণ কুমার সানা ও কালিপদ বিশ্বাস সংবাদ সম্মেলনে যা উল্লেখ করেছেন সব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন| প্রকৃতপক্ষে তারা কোন জমি দখল করননি বা করো ঘেরে ক্ষয় ক্ষতি করেননি| এছাড়া জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি শিমুল তাওয়ালী এ বিষয়ে জড়িত নেই| তাকে রাজনৈতিক ভাবে হেয় করতে উদ্দেশ্য মুলক ভাবে শিমুলের নাম জড়ানো হয়েছে|

তিনি আরও বলেন, সৌদি বাংলাদেশ এন্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্ট কোম্পানি লিঃ (সাবিনকো) এর সম্পত্তি দেখভাল করেন| উক্ত জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে| জমি আমাদের দখলে রয়েছে| এসময় উপস্থিত ছিলেন, শিমুল তাওয়ালী, আজিজুল ইসলাম|

এ ব্যাপারে প্রতিপক্ষ অরুন মন্ডল বলেন, পাইকগাছা উপজেলা সিনিয়র সহকারী জজ আদালত কতৃক ঢোল পিটিয়ে দখল বুঝে দেয়া সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে ক্ষয়ক্ষতি করেছেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট