
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ভাত রান্না করতে দেরী হওয়ায় স্ত্রী মুসলিমা বেগম (২৭) নামে এক নারীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেয় স্বামী চুন্নু শেখ। এতে ওই নারী গুরুত্বর আহত হয়েছেন। উপজেলা পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী চুক্কু শেখ (৩৫) কে গ্রেপ্তদার করেছে পুলিশ। তাকে সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও ভুক্তভোগী ওই নারী জানান, রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকায় সকালে ভাত রান্না করতে দেরী হওয়ায় তার স্বামী গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেয়। তার মূখমন্ডলের ও শরীরের এক পাশে ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন। এ ঘটনায় আহত নারীর ভাই নিজ বাদী হয়ে এদিন রাতেই ফকিরহাট থানায় একটি মামলা করেন। যার নং-৯, তারিখ-০৫/০৪/২০২৬ই। অভিযুক্ত স্বামী চুন্ন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী মুসলিমা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী বিভিন্ন সময়ে কারনে-অকারনে তাকে বিভিন্নভাবে শারিিরক ও মানষিক নির্যাতন করে আসছেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। আশা করি এখানে সে সুচিৎসা পাবেন। অন্যত্র যাওয়া লাগবে না বলে তিনি জানান। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।