1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, চলতি মাসে আরও আসবে’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই দেশের জ্বালানি তেলের মজুত নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট না থাকার দাবি করা হলেও ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, গ্রাহক-বিক্রেতার বিবাদ ও সংঘর্ষের অভিযোগ-সব মিলিয়ে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে।

এমন অবস্থার মধ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে এবং চলতি মাসে আরও তেল আসবে। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে বলে জানান তিনি।

বর্তমানে তেল মজুতের তথ্য দিয়ে জ্বালানি মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিকটন ডিজেল মজুত আছে। ৩০ এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার মেট্রিকটন ডিজেল দেশে আসবে।

‘অকটেন মজুত আছে ১০ হাজার ৪০০ মেট্রিকটন। চলতি মাসের মধ্যে আসবে ৭১ হাজার মেট্রিকটন। আর পেট্রোল মজুত আছে ১৬ হাজার মেট্রিকটন । ৩০ এপ্রিলের মধ্যে আসবে ৩৬ হাজার মেট্রিকটন।’

তেলের দাম বৃদ্ধির বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, এখনি দাম বৃদ্ধি নয়, আগামী মাসে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত আছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, গত এক মাসে অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট