
কালিয়া প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল, মূলশ্রী ও বাগুডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাপাইল-মূলশ্রী-বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়-এ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।
গত ৮ ও ৯ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী পর্ব। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম, ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম, কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার এম. এম. শারাফাত হোসেন।
এছাড়াও বিশেষ সুধী হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হারুন অর রশিদ (উপ-পরিচালক অবসরপ্রাপ্ত, স্বাস্থ্য অধিদপ্তর), এস. এম. খায়রুজ্জামান (বাবুল), মোঃ মিজানুল ইসলাম (সহকারী মহাব্যবস্থাপক, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ কৃষি ব্যাংক), অধ্যাপক কাজী নাফিউল মজিদ (এডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ) এবং খন্দকার ইউসুফ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। সার্বিক অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন মোল্লা এবাদত হোসেন (বিএসসি, বি.এড, এম.এ)। অনুষ্ঠান ঘোষণা করেন খান আজিজুর রহমান (এম.এ, বি-এড) ও মোসাঃ শার্মিলা আক্তার (এম.এ, এম-এড)।
সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
Like this:
Like Loading...
Related