1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের জমিতে জোরপূর্বক রাতের আধারে আদালতের নির্দেশনা অমান্য করে পাকা ইমারাত নির্মাণ করেছে একটি প্রভাবশালী মহল। এ ঘটনার প্রতিবাদ জানালে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সামাজিক মাধ্যম ফেজবুকে কৃষক দলের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে মহলটি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার প্রতিবাদ করেছেন স্থানীয়রা ও দলীয় নেতাকর্মীরা।

ভুক্তভোগী জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে তার পিতা ফকরুল ইসলামের ক্রয়কৃত ১৭ শতক জমিতে দীর্ঘ ৩০ বছর ধরে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছেন। বিগত আওয়ামী লীগের আমলে স্থানীয় একই গ্রামের প্রতিবেশী আব্দুল খালেক হাওলাদার ও তার লোকজন দলীয় প্রভাবখাটিয়ে জমিটি দখলে নেওয়ায়র পায়তারা করে। পরবর্তীতে সে নিরুপয় হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের। বিজ্ঞ আদালত ওই জমিতে স্থিতিশীল বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। আদালতের এ নির্দেশনা অমান্য করে প্রভাবশালী খালেক হাওলাদার তার ভাড়াটিয়া লোকজন নিয়ে গত শুক্রবার রাতে ৫টি পাকা পিলার নির্মাণ করে। বাঁধা দিয়ে পুলিশকে অবহিত করা হলে নিকটস্ত ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজটি বন্ধ করে দেয়। তার পরেও প্রতি রাতে সে পাকা ইমারতের কাজ করে যাচ্ছেন। উল্টো সামাজিক মাধ্যম ফেজবুকে কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের বিরুদ্ধে ভাংচুর, মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ চক্রটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গ্রামবাসি সহ দলীয় নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদিক শিকদার, কৃষক দল নেতা রুবেল হাওলাদার, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

উক্ত জমি বৃহস্পতিবার ভোররাতে কাজ চলছিলো। আমি খুলনা অবস্থান করছিলাম এ সুবাধে আব্দুল খালেক ভুমিদস্যুরা দখলের জন্য কাজ করছিলেন। বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে লোকজন নিয়ে ইমারাত কাজ করে। আমার মা সহ পরিবারকে হুমকি প্রদান করেন। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।

আব্দুল খালেক হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, অন্যের জমিতে নয় তিনি তার জমিতেই পাকা পিলার করেছেন। আদালত আমাকেই রায় দিয়েছেন।

নিকটস্ত সন্ন্যাসী ফাঁড়ির পুলিশের এএসআই আবজাল হোসেন বলেন, বিজ্ঞ আদলেতের নির্দেশ উভয় পক্ষ মেনে চলতে হবে। আপাতত খালেক হাওলাদারকে কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আদেশটি নিয়ে আদালতে স্বরনাপন্ন হওয়ার জন্য বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।